শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৫৪ এএম, ২০২২-০৩-১০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তারা স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮ টি হামলার সমালোচনা করেছে। এসব হামলার ঘটনা যাচাই করা হয়েছে। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা জানায়, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। এদিকে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধে বহুমাত্রিক স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে ইতোমধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।
তিনি বলেন, হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ যুদ্ধে স্বাস্থ্য সেবা ব্যবস্থা ক্রমেই ধ্বংস হয়ে পড়ছে।’ ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানোম গেব্রিয়াসাস বলেন, সংস্থাটি এ পর্যন্ত কমপক্ষে ১৮ টি স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত ১৬ জন আহত হন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এসব হামলার ঘটনা স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট পুরো কমিউনিটি উদ্বিগ্ন হয়ে পড়েছে।’
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited